
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার দিঘায় লক্ষ টাকা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে হাড্ডাহাড্ডি লড়াই শেষে টাইব্রেকারে জয় পেয়ে আরিফুল ইসলাম বিলাত ফুটবল একাডেমি ফাইনালে ।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে দিঘা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে দিঘা তরুণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টে গৌরীপুর ফুটবল একাদশকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় দলটি।
নির্ধারিত সময়ে দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। এবং খেলায় ৩-০ গোলে জয়লাভ করে আরিফুল ইসলাম বিলাত ফুটবল একাডেমি।
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ, সুন্দর ও সম্ভাবনাময় সমাজ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছেন আরিফুল ইসলাম বিলাত। তিনি মালয়েশিয়ার মালাক্কা শাখা যুবদলের সাধারণ সম্পাদক ও কুয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং রাজশাহী বিভাগীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম কমিটির নির্বাচন পরিচালনা কমিটির সাবেক সফল চেয়ারম্যান ।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে আরিফুল ইসলাম বিলাত বলেন,
আরিফুল ইসলাম বিলাত ফুটবল একাডেমি মাদক সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত একটি ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আমাদের উদ্দেশ্য এই একাডেমির মাধ্যমে সমাজে মোবাইল আসক্ত, মাদক আসক্ত, সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সমাজে নতুন প্রজন্মের যুব সমাজ যেন রুখে দাঁড়াতে পারে। নতুন প্রজন্ম পড়া শোনার পাশাপাশি যাতে খেলাধুলার মাধ্যমে সুন্দর জীবন উপভোগ করতে পারে।
মাননীয় প্রধানমন্ত্রীর বাণী, খেলাধুলা হবে পেশা, পরিবার পাবে ভরসা।
একটি সুস্থ্য সুন্দর ও সম্ভাবনাময় সমাজ গড়ে তোলার লক্ষ্যেই আরিফুল ইসলাম বিলাত ফুটবল একাডেমির এই পথচলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। বিশেষ অতিথি ছিলেন, বাঘা উপজেলা ছাত্রদলের সভাপতি সেলিম সরকার, বাঘা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহবায়ক শাওন আলী, অন্যতম সদস্য মামুন খন্দকার, পাকুরিড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান আলী, বাউসা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমির হামজা মধু, সহ-সভাপতি রাজিব আহমেদ, মনিগ্রাম ইউনিয়নের ছাত্রদলের অন্যতম সদস্য সজল আহম্মেদ, আরিফুল ইসলাম বিলাত এর পিতা নবীর উদ্দিন, সমাজ সেবক আবুল কালাম ও তুহিন উদ্দিন, বকুল হোসেন, বাউসা ইউনিয়ন এর সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মাস্টার। অধ্যক্ষ জহুরুল ইসলাম দিঘা কলেজ। সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম লোকমানপুর কলেজ।
এ ছাড়া উপস্থিত ছিলেন দিঘা তরুণ সংঘের খেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সহ-সভাপতি মো. লিটন ও রনি মাস্টার, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জনি, সহসম্পাদক মো. সেলিম, আরিফুল ইসলাম বিলাত ফুটবল একাডেমির কোচ সাবেক ফুটবলার ওহিদুর রহমান নান্টু, স্থানীয় সাংবাদিক ফজলুর রহমান মুক্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক খেলাপ্রেমী দর্শক।
টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় খেলাপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকদের এমন উদ্যোগ স্থানীয় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.