
মো. আবু মুছা স্বপন, ধামইরহাট নওগাঁ প্রতিনিধি -
বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর গোফরইমপ্যাক্ট প্রকল্পের উদ্যোগে এবং ওয়াটারএইড বাংলাদেশ–সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের সহযোগিতায় ধামইরহাট সিভিল সোসাইটি অর্গানাইজেশন কমিটির অংশগ্রহণে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ায় দুই দিনব্যাপী স্থানীয় পর্যায়ে সুশাসন, জবাবদিহিতা এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সমাজ সংগঠন (সিএসও) ও সিটিজেন গ্রুপের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে তৃণমূল অ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ওয়াটারএইড বাংলাদেশ এর পলিসি অ্যান্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট রঞ্জনকুমার ঘোষ এর পরিচালনায় প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ধামইরহাট উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গঠিত সিএসও সিটিজেন গ্রুপের নির্বাচিত ২৭ জন প্রতিনিধি, ইএসডিও এর কর্মীবৃন্দ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে অ্যাডভোকেসি বিষয়ে অংশগ্রহণকারীদের জ্ঞান, দক্ষতা ও বাস্তব উদ্যোগ গ্রহণের সক্ষমতা বৃদ্ধি করা। পাশাপাশি জলবায়ু-সহনশীল সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও স্থানীয় সরকারের দায়িত্ব ও জবাবদিহিতা, স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং সেসব সমস্যা সমাধানে নাগরিক সমাজের কার্যকর ভূমিকা তুলে ধরা।
প্রশিক্ষণে আলোচনা, প্রশ্নোত্তর, অভিজ্ঞতা বিনিময়, দলীয় কাজ উপস্থাপনার মাধ্যমে অংশগ্রহণমূলক পদ্ধতিতে স্থানীয় সমস্যা, অংশীজনদের ভূমিকা ও দায়িত্ব পর্যালোচনা এবং তৃণমূল অ্যাডভোকেসি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা সম্মিলিত উদ্যোগ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর যোগাযোগ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য চাহিদাভিত্তিক নাগরিক সেবা নিশ্চিতকরণে আরও সক্রিয় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.