ঘোড়াঘাট প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযানে এক দিনে বিভিন্ন মামলার মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশের । এ সময় এক আসামির কাছ থেকে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মাদক মামলায় গ্রেপ্তার হওয়া আসামি মোঃ খয়বর হোসেন (৪৫)। তিনি ঘোড়াঘাট উপজেলার সিংড়া (নয়াপাড়া) এলাকার মৃত নবীর উদ্দিনের ছেলে। তার কাছ থেকে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। তারা হলেন,মোঃ মিনহাজ (২৩), মোঃ ইমন মিয়া (২২), শ্রী সুমিত মালো (১৯), মোঃ সোহাগ মিয়া (২০) ও শ্রী রুবেল মুর্মু (১৯)। তাদের মধ্যে চারজন ঘোড়াঘাট উপজেলার চৌধুরী গোপালপুর এলাকার এবং অপরজন নবাবগঞ্জ উপজেলার জয়দেবপুর এলাকার বাসিন্দা।
অন্যদিকে, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন,বাসেদ মিয়া, শাহিন মিয়া ও শাহেন শাহ।
ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সব মিলিয়ে অভিযানে গ্রেপ্তার ৯ জন আসামিকে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.