প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৮:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৮:১৫ পি.এম
ইসলাম প্রচার ও প্রসারে ওলি আওলিয়া ও পীর মাশায়েখদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে —–শাহ্ সূফী সৈয়দ নঈমূল কুদ্দুস আকবরী

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ চট্টগ্রামের হাওলাপুরী দরবার শরীফের গদিনীশীন পীর হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ নঈমূল কুদ্দুস আকবরী (রঃ) বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর মৃত্যুর পর ইসলাম প্রচার ও প্রসারে ওলি আওলিয়া ও পীর মাশায়েখদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বর্তমান সমাজে যে ফ্যাতনা ফ্যাসাদ ও অস্থিরতা বিরাজ করছে, তা দূর করতে হলে কোরআন সুন্নাহ্ ও পীর মাশায়েখদের প্রদর্শিত পথ অনুসরণ করতে হবে। তাহলেই আমরা সুখী সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারব। তিনি আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল ৪ টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে "হযরত গাউছুল আজম হাওলাপুরী (রঃ) মানবিকতা ও তরিকত শিক্ষার মহান রূপকার" শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
নেত্রকোনা জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু এর সভাপতিত্বে হাওলাপুরী দরবার শরীফের ভক্ত কবি তানভীর জাহান চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে আলোচনা করেন
সাংবাদিক ও মুক্তিযুদ্ধের গবেষক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। নেত্রকোনা সরকারী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান,
প্রাবন্ধিক প্রফেসর ননী গোপাল সরকার, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্পাদক ম.কিবরিয়া চৌধুরী হেলিম, কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু চেয়ারম্যান, এডভোকেট ওয়াজিবুল হক,
মূল প্রবন্ধ পাঠ করেন নেত্রকোনা সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক খন্দকার অলিউল্লাহ।
স্বাগত বক্তব্য রাখেন সূফী গবেষক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ফারুকী। সেমিনারে নেত্রকোনা, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার অসংখ্য ভক্ত আশেকানগন উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে দেশ জাতির সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন বিশেষ মোনাজাত করেন চট্টগ্রামের হাওলাপুরী দরবার শরীফের গদিনীশীন পীর হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ নঈমূল কুদ্দুস আকবরী (রঃ)।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.