
ইয়ানূর রহমান : যশোর শহরের বারান্দিপাড়ায় ডিবি পুলিশের পৃথক অভিযানে সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে পৃথক এ অভিযানে আটক হয়, পশ্চিম বারান্দিপাড়ার খালধার রোডের ফারুক রানা ও পূর্ব বারান্দিপাড়ার ইমতিয়াজ আহমেদ হৃদয়।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মামুনুর রসিদ জানান, ইমতিয়া হৃদয় একজন শীর্ষ মাদক ব্যবসায়ী, এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম বারান্দিাপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের এক পর্য্যায়ে ফারুক রানাকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে রানার দেয়া তথ্যের ভিত্তিতে হৃদয়ের বাড়ীতে অভিযান চালানো হয়। সেখানে হৃদয়কে আটকের পর তার হেফাজত থেকে ১১ হাজার ৩শÕ ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটক হৃদয় ও রানা দীর্ঘদিন ধরে ইয়াবার বড় বড় চালান এলাকার মাদকসেবিদের মাঝে সরবরাহ করে আসছে। তাদের নামে কোতয়ালি থানা মাদক আইনে মামলা দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.