
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
ধর্মঘটকে কেন্দ্র করে নাশকতা ও ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, ২নং কেশারপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বক্কর ছিদ্দিক, কেশারপাড় ইউনিয়ন যুবলীগ নেতা রুবেল এবং ৫নং ছিলোনিয়া ইউনিয়ন যুবলীগ নেতা রনি।
সেনবাগ থানা পুলিশ জানায়, ধর্মঘটকে কেন্দ্র করে নাশকতা ও ষড়যন্ত্রের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের নোয়াখালীররম বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিকেলে নিশ্চিত করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহজাহান কামাল।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.