প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১০:২২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ৫:৪৪ পি.এম
গোয়াইনঘাটে ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র ত্রৈমাসিক সমন্বয় ও পুনঃমূল্যায়ন সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র আওতায় সেবা একত্রীকরণ (স্বাস্থ্য, পুষ্টি ও জন্মনিবন্ধন) বিষয়ক ত্রৈমাসিক পরিকল্পনা, সমন্বয় ও পুনঃমূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রশাসনিক কনফারেন্স রুমে গোয়াইনঘাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে আয়োজিত এই সভায় কারিগরি সহযোগিতা প্রদান করে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং কৌশলগত সহযোগিতায় ছিল ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বশীর শরীফ।
এ ছাড়াও গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন, উপজেলা সমন্বয়কারী ত্রিদ্বীপ কুমার চক্রবর্তী, মনিটরিং অফিসার দ্বিপায়ন দাস, ট্রেনিং অফিসার হুমায়ুন কবিরসহ স্থানীয় সাংবাদিক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মা ও শিশুর সুরক্ষা নিশ্চিত করতে সরকারের এই কর্মসূচির আওতায় স্বাস্থ্যসেবা, পুষ্টি উন্নয়ন এবং শিশুর জন্মনিবন্ধন কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তৃণমূল পর্যায়ে উপকারভোগীরা যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সব সেবা একসঙ্গে পেতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি বিগত তিন মাসের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে আগামী তিন মাসের জন্য নতুন কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.