
ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৮ ধারায় বি-বাড়িয়া বেকারির মালিক মুক্তা বেগমকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ভালুকা পৌর এলাকার গফরগাঁও রোডে অবস্থিত বি-বাড়িয়া বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আইন অনুযায়ী বেকারির মালিক মুক্তা বেগমকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ১৫ বস্তা মেয়াদ উত্তীর্ণ আটার বস্তা জব্দ করে জনসমক্ষে ধ্বংস করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. মাহবুব আরেফিন রাফি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. সামছুল ইসলাম রমিজ, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহাবুদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। জনস্বাস্থ্য সুরক্ষা এবং খাদ্যপণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.