স্টাফ রিপোর্টার বগুড়াঃ
দুপচাঁচিয়ায় কন্টেন্ট ক্রিয়েটরদের মিলনমেলার নামে অশ্লীল কার্যকলাপ এর প্রতিবাদে মানববন্ধন করে দুপচাঁচিয়ার সাধারণ ছাত্র জনতা।
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর এলাকার নয়ন হেরিটেজ পার্কে কন্টেন্ট ক্রিয়েটরদের মিলনমেলাকে কেন্দ্র করে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ উঠেছে গ্রামবাসীর ।
আয়োজকদের পক্ষ থেকে মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার কথা বলা হলেও, অনুষ্ঠানের কিছু আয়োজন ও পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর অভিযোগ মানবিক কাজের কথা বলে এমন আয়োজনের আড়ালে অশোভন কর্মকাণ্ড ছড়িয়ে পড়া কোনোভাবেই কাম্য নয়। তাঁদের মতে এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
মানবিকতার নামে কোনো আয়োজন যেন সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রশ্নে বিতর্ক তৈরি না করে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
এই ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার দুপচাঁচিয়া সিও অফিসে প্রতিবাদ মিছিল করে সাধারণ ছাত্র জনতা।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.