প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ১১:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৯:৪৪ পি.এম
নওগাঁর মান্দায় জুয়া ও মাদকের আসরে পুলিশের হানা, ১০ জন গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় জুয়া ও মাদকের আসরে হানা দিয়ে( অভিযান চালিয়ে) ১০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল রোববার গভীর রাতে উপজেলার দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও চোলাইমদ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের বাড়ি মালিক নিশীথ হাওলাদার (৩৩), সাইদুল ইসলাম (৩৫), আমিনুল ইসলাম বাবু (৩০), গজেন হাওলাদার (৫০), আশরাফুল ইসলাম (৩৫), মামুনুর রসিদ মামুন (৪১), আজিম উদ্দিন (৪৫), পলাশ কুমার (৩৮), পরিতোষ হাওলাদার (৩৩) ও পাশ্ববর্তী চক উদয়নারায়ণ গ্রামের রেজাউল করিম (৩৮)।
স্থানীয়া জানায়, দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের নিশীথ হাওলাদারের বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়া ও মাদকের আসর বসত। গত রোববার রাতে ওই বাড়িতে পুলিশের অভিযান চালানোর পর ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে মান্দা থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম ও তারিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল নিশীথ হাওলাদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক সেবনের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের নিশীথ হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। আজ দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.