প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ১১:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ১২:২৮ পি.এম
বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণকে হত্যা, আহত ১

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম প্রকাশ মনা (২১) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার বোনজামাই মো. মামুন (৩৮) গুরুতর আহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার কড়ইতলা গ্রামের নাদু মহুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মনা ওই বাড়ির আব্দুল খালেক বুলুর ছেলে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়ির সীমানা ও জমি নিয়ে একই বাড়ির আবুল কাশেমের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রাতে দুই পরিবারের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে আবুল কাশেমের ছেলে আরমান হোসেন রিমন ও ফুয়াদের ছুরিকাঘাতে মনা গুরুতর আহত হন। তাকে বাঁচাতে গিয়ে আহত হন মামুনও।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মনাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে হত্যার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত স্থানীয় লোকজন অভিযুক্তদের বসতঘরে হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনায় দুজনকে আটক করে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.