
শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারী ২০২৯খ্রি শনিবার :ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারি ও আলফাডাঙ্গা) আসনে জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ ৫৪ বছর পর আওয়ামীলীগ বিহীন নির্বাচনে আওয়ামীলীগের দূর্গে এবারই প্রথম জামায়াত মনোনিত দাড়িপাল্লা প্রতীকে মো.ইলিয়াস মোল্লা ১ লক্ষ ৫৪ হাজার ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির ধানের শীষে খোন্দকার নাসিরুল ইসলাম ১লক্ষ ২৬ হাজার ৪৭৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বাসার খান ফুটবল প্রতীকে ৩৪ হাজার ৩৮৭ ভোটপ্রাপ্ত হন।
এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৮জন প্রার্থীর মধ্যে ৫জনই তাদের জামানত হারানোর পথে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলঅ প্রশাসক মো.কামরুল হাসান মোল্লার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী এ তথ্য জানা যায়। বাংলাদেশ নির্বাচন কমিশনের ২০২৫ সালের ১৩ ডিসেম্বরের পরিপত্র অনুযায়ী, কনো প্রার্থী যদি তার নির্বাচনীএলাকায় প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগবা ১২.৫ শতাংশ ভোট না পান, তবে তার জামানত বাজেয়াপ্ত হবে। জামানত বাজেয়াপ্তের পথে স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম কবীর মটর সাইকেল প্রাপ্ত ভোট ২১৫৯। জনতাপার্টির মাইনরিটি মৃন্ময়কান্তি দাস রকেট প্রতীকে ৭৮৬ ভোট।জাতীয়পার্টি (জাপা) সুলতানআহমেদ খান লাঙ্গল প্রতীকে প্রাপ্ত ভোট ৫০৬, স্বতন্ত্র প্রার্থী (এনসিপি) মো. হাসিবুর রহমান হরিণ প্রতীকেপ্রাপ্ত ভোট ৪৫০ এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান (জিকো) উট প্রতীকে প্রাপ্ত মাত্র ৮৪ভোট। তাদের জামানত বাজেয়াপ্ত হবে। ফরিদপুর-১(মধুখালী,বোয়ালমারী ও আলফাডাঙ্গ)আসনে ৫ লক্ষ ১০ হাজার ৫৫৬ ভোট।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.