
ইয়ানূর রহমান : রোববার দুপুরে যশোর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হঠাৎ করে বিয়ের সাজে ১৬ বছরের এক কিশোরী দেখা যায়। বয়স কম দেখে পুলিশ তাকে হেফাজতে নয়। এ সময় কিশোরীর সাথে থাকা দু’জনের কথার অসংগতি দেখে স্থানীয় জনতা তাদের ধরে পুলিশে দেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, উক্ত কিশোরীর বাবা-মা অন্যত্র বিয়ে করায় সে নানি বাড়ীতে থাকতো। সম্প্রতি তার নানিও অভাবের তাড়নায় তাকে বাড়ী থেকে বের করে দেন। এ অবস্থায় রাফেজা নামের এক নারীর সাথে তার পরিচয় হয়। তার বাড়ী যশোরের শার্শার দিঘিরপাড় গ্রামে। ঔ নারী তাকে বিয়ের প্রস্তার দিয়ে সেখানে নিয়ে আসে। নারীর সাথে যশোর শহরের টালিখোলা এলাকার সেন্টু নামের এক যুবক ছিলেন। যে ছিল কুখ্যাত নারী পাচারকারি। জনতা তাদেরকে পুলিশে তুলে দেন। পুলিশ তাদেরকে আটক করে ও কিশোরীকে হেফাজতে নেন।
যশোর কোতয়ালি থানার ওসি কবির হোসেন জানান, কিশোরীকে হেফাজতে নেয়া হয়েছে এবং দুজনকে আটক করা হয়েছে। তদন্তের পর আইনি ব্যবস্থা নেয়া হবে।#
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.