
সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: আলোচনা সভা ও বর্নাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে আজ রবিবার (৮ নভেম্বর) বিকেল ৫ টায় শহরের ঢাকা মোড় কোচ চত্ত্বর থেকে বর্নাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ঢাকা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক আনোয়ারুল হক। এসময় বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন সাদো, মাহবুব রশিদ সংগ্রাম, উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) মমিনুল ইসলাম ডাক্তার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও মেয়র প্রার্থী মিজানুর রহমান সিয়াম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হান্নান আশরাফি প্রিন্স ও জহির বানিয়া প্রমুখ। এছাড়াও পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল ও পৌর বিএনপির এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.