ঘোড়াঘাট, প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে ৩নং সিংড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (৮ নভেম্বর ২০২৬) বিকালে দিবসটি উপলক্ষে উপজেলার রানিগঞ্জ বাজার দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রানীগঞ্জ বাজারের বিন্যাগাড়ি মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত পথসভায় ৩নং সিংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোজামের সভাপতিত্বে ও উপজেলা তাঁতি দলের আহবায়ক শ্যামসাদুল হক রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন স্বপন, সাবেক সভাপতি মো. সারোয়ার হোসেন, উপজেলা জাসাসের সাবেক আহ্বায়ক খন্দকার মো. রুহুল আমিন মিঠু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ, সিংড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস, উপজেলা মহিলা দলের আহ্বায়ক সাবিনা ইয়াসমিন চৌধুরীসহ মহিলা দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা বিএনপি,সিংড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.