মোসাব্বর হাসান মুসা বগুড়া অফিসঃ
বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় ১ জন নিয়মিত মামলায় ১ জন নারী ও শিশু অপহরণ মামলায় ১ জন এবং সাজা ও অন্যান্য মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৪ জনসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানায় মাদক মামলায় গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মোঃ গোফফার আলী (৩৭)। তিনি উপজেলার বানিয়াদিঘী পশ্চিমপাড়া গ্রামের দুদু মিয়ার ছেলে। গোবিন্দপুর ইউনিয়নের চৌমুহনী বাজারে সাইফুল ইসলামের চায়ের দোকানের পশ্চিম পাশে ইটের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এ সময় তার হেফাজত থেকে ৯ দশমিক ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এ ছাড়া নিয়মিত মামলায় কাহালু উপজেলার জোগারপাড়া গ্রামের আব্দুর রহিম (৪৫) এবং নারী ও শিশু অপহরণ মামলায় দুপচাঁচিয়া উপজেলার মৌকুড়ি গ্রামের তানছিন হোসাইন (২১)কে গ্রেপ্তারর করা হয়েছে।
অন্যদিকে সাজা ও অন্যান্য মামলার গ্রেপ্তারি পরোয়ানামূলে ৪জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন আটগ্রাম খুনিহারা গ্রামের শাপলা বেগম। তালোড়া নলঘরিয়া গ্রামের সেলিনা বেগম। অর্জুনগাড়ী গ্রামের জয়নাব বানু এবং খিহালী দক্ষিণপাড়া গ্রামের শাহাদৎ।
এদের মধ্যে শাপলা বেগম এক মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
সকল আসামীদেরকে বগুড়া জেল হাজুতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.