প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৬, ১১:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ৭:৪৭ পি.এম
নওগাঁয় সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ী বকাঝকা করেছে। এ ঘটনায় শাশুড়ির উপর অভিমান করে বিষ পান করে সাহানাজ খাতুন (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শনিবার (৭নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিলছাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত সাহানাজ খাতুন ওই গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী এবং সাইদুর রহমানের মেয়ে।
স্থানীয়রা জানায়, শনিবার সকাল ১০টার দিকে সন্তানদের শাসন করাকে কেন্দ্র করে সাহানাজের শাশুড়ি তাকে বকাঝকা করেন। এ ঘটনায় অভিমান করে তিনি বিষ পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, সংবাদ পেয়ে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.