প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৬, ১১:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ৭:৪৩ পি.এম
কলাপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্নাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন আয়োজনের মধ্যো দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলা সাড়ে দশটায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। শনিবার ৭ নভেম্বর বেলা ১২ টায় কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন সভাকক্ষ পায়রায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সহ সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ কাইউম, কলাপাড়া থানার ওসি(তদন্ত) মো ইলিয়াস হোসেন, মহিপুর থানার এস আই জহিরুল ইসলাম, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী উৎপল প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তেং মং, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী, উপজেলা সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম, কলাপাড়া পৌর শহর ব্যাবসায়ী সমিতির সভাপতি মো.নাজমুল ইসলাম, উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মীগণ ও গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মারুফ বিল্লাহ খান। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.