প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৬, ১১:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ৭:১৯ পি.এম
নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোঃ ইব্রাহীম বাবু, স্টাফ রিপোর্টার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসন ও বিএনপির দুই গ্রুপে পৃথক পৃথকভাবে (৭ই নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে, ঐতিহাসিক (৭ই নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে আলোচনা ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে, নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস এর সভাপতিত্বে আলোচন সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম মসজিদুল হক, নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারী মোবারক হোসেন, পৌর নায়েবে আমির রফিকুল ইসলাম। এসময় উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েস, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন ও আলাউদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) নাচোল উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার (৭ই নভেম্বর) বেলা ১১টার দিকে মহিলা কলেজ মিলনায়তনে পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমানের সভাপতিত্বে এ দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, সাবেক পৌর প্রশাসক কামরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল। অন্যদিকে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মুসলেহুদ্দীনের সভাপতিত্বে বিকেল সাড়ে তিনটায় নাচোল হাটচাতালে বিপ্লব ও সংহতি দিবসে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম. মসজিদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি হাসানুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবু বাক্কার, নাচোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলম আলী প্রমুখ।
আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ সকল মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.