
শনিবার (৭ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘৭ মার্চের ভাষণ বাংলাদেশকে স্বাধীন করেনি। বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে এ দেশের সাধারণ মানুষ। এটি ছিল একটি জনযুদ্ধ। সেই জনযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছেন।
সিরাজগঞ্জে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এসময় আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম শাহীন, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত এ আলোচনা সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা বিএনপির আয়োজনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে স্থানীয় ইসলামিয়া সরকারী কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.