প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৬, ১১:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ৭:০৮ পি.এম
সাপাহারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানেরও
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার সাদাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আরিফুজ্জামান, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.