
শার্শা (যশোর) সংবাদদাতা: যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যশোরের শার্শায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭নভেম্বর) সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক ও শার্শা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তপু সাহা, উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল কর্মকর্তা সাকিব শাহরিয়ার, শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ মো. হাসানুজ্জামান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। আলোচনা সভায় দিবসটির ঐতিহাসিক তাৎপর্য,জাতীয় জীবনে এর গুরুত্ব এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.