
শুক্রবার সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, বৃহস্পতিবার বিকেল থেকেই সৈকতে পর্যটকদের আগমন বাড়তে শুরু করে। শুক্রবার সকাল থেকে জিরো পয়েন্টসহ পুরো সৈকতে দেখা যায় পর্যটকদের সরব উপস্থিতি। কেউ সমুদ্রের ঢেউয়ে গা ভাসিয়ে আনন্দে মেতেছেন, কেউ ছোট-বড় ঢেউয়ের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত। আবার কেউ বালুচরে খেলায় মেতেছেন, কেউবা সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন বঙ্গোপসাগরের অপরূপ সৌন্দর্য। শুধু জিরো পয়েন্ট নয়, প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ সৈকতের লেম্বুরবন, চর গঙ্গামতিসহ বিভিন্ন পর্যটন স্পটেও বেড়েছে পর্যটকদের আনাগোনা। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে ছুটির আনন্দ ভাগাভাগি করতে দূর-দূরান্ত থেকে কুয়াকাটায় ছুটে আসছেন নানা বয়সী মানুষ।
এদিক পর্যটকদের আগমনে হোটেল-মোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকান, ফটোগ্রাফার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যস্ততা বেড়েছে। বাড়তি বেচাকেনায় স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ফিরেছে প্রাণচাঞ্চল্য। দীর্ঘদিনের অপেক্ষার পর পর্যটকদের এমন উপস্থিতিতে খুশি পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
অপরদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকত ও গুরুত্বপূর্ণ পর্যটন স্পটগুলোতে তৎপর রয়েছে পুলিশ সদস্যরা। পর্যটকদের নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.