
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে সুফিয়া হানিফ ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার কল্যাণ্দী কিন্ডারগার্টেন অ্যান্ড সুফিয়া হানিফ মেমোরিয়াল একাডেমিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় উপজেলার ৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৯টি কিন্ডারগার্টেন রয়েছে।
পঞ্চম শ্রেণির প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী রোল নম্বরধারী শিক্ষার্থীরা এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কল্যাণ্দী কিন্ডারগার্টেন অ্যান্ড সুফিয়া হানিফ মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহাব উদ্দিন, প্রতিষ্ঠানের উপদেষ্টা ও সহসভাপতি শ্যামল কর্মকার, মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও হল সুপার বিশ্বজিৎ সাহা এবং সহকারী শিক্ষক ও সহকারী হল সুপার মোহাম্মদ তিতুমীর রাশেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক মানিক চন্দ্র দাস, উপপরীক্ষা নিয়ন্ত্রক ও সেনবাগ উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপপরীক্ষা নিয়ন্ত্রক ও সেবারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চন্দন চক্রবর্তী, কেন্দ্র সচিব ও কল্যাণ্দী কিন্ডারগার্টেন অ্যান্ড সুফিয়া হানিফ মেমোরিয়াল একাডেমির প্রিন্সিপাল নার্গিস আক্তার, প্রচার সম্পাদক পুলক কান্ত, সহপ্রচার সম্পাদক শরিফুল ইসলাম এবং প্রতিষ্ঠানের শিক্ষক মোহাম্মদ নুরনবীসহ সংশ্লিষ্টরা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.