প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ১:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৬, ৭:৩২ পি.এম
নাটোরে বিআরটিএর বদলি পরীক্ষা দিতে এসে এক ব্যক্তির কারাদণ্ড

নাটোর প্রতিনিধি : নাটোরে বিআরটিএর ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষায় একজনের বদলি পরীক্ষা দিতে এসে ২১ দিনের কারাদণ্ড হয়েছে এক যুবকের। এর সাথে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্ত ওই যুবকের নাম মোহাম্মদ সাইদুল ইসলাম মোল্লা। সে বড়াইগ্রাম উপজেলার জোয়ার ইউনিয়নের খলিল মোল্লার ছেলে।
নাটোর বি আর টি এর কর্মকর্তা উত্তম কুমার দেব শর্মা জানান, আজ সকালে বিআরটিএর ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এ সময় তাকে সন্দেহ হলে কাগজপত্র তল্লাশি করে সে অন্যজনের পরিবর্তে পরীক্ষায় অংশ নিয়েছে প্রমাণিত হলে তাকে সাজা প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালাউদ্দিন তাকে ১০০ টাকা জরিমান া ও ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে তাকে আটক করে কারাগারে প্রেরণ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.