
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)। "যাদের কিছু নেই-যাদের কেউ নেই" তাদের সাথে আমরা এবং প্রকৃত ভূমিহীন পরিবারের মাঝে সরকারি নীতিমালা অনুযায়ী খাস জমি বন্দোবস্ত দিতে হবে শ্লোগানে ভূমি অধিকার, কৃষি-ভূমি সংস্কার ও জলবায়ু সহনশীল বিষয়ক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর সহযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম।
জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান মোঃ আজাহার আলী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শারমীন সুলতানা, কৃষি অফিসার রুম্মান আক্তার, প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, সমবায় অফিসার হাফিজুর রহমান, মহিলা বিষয়ক অফিসার রুনা পারভীন, সিডিএ এর উপপরিচালক ড. ফরিদা পারভীন কেয়া।
আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে ভূমিহীন সমন্বয় পরিষদের জেলা সদস্য লুৎফর রহমান, মানিক অধিকারীসহ জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শেষে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে ইউএনও এর মাধ্যমে একটি স্মারকলিপি দেন জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.