
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার শিক্ষার্থীদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যাতায়াতের ভোগান্তি দূর করতে বাসের ব্যবস্থা করেছেন নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।
গত ১০ অক্টোবর সেনবাগ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত নোবিপ্রবিতে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ উদ্যোগের কথা জানান। এ সময় তিনি মুঠোফোনে নোবিপ্রবির উপাচার্যের সঙ্গে কথা বলে সেনবাগের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি বাসের ব্যবস্থা করার অনুরোধ জানান।
এমপির সেই প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি বাসের ব্যবস্থা করা হয়েছে।
আগামীকাল থেকে শুক্রবার ও শনিবার ছাড়া প্রতিদিন সকাল ৮টায় বাসটি সেনবাগ রাস্তার মাথা থেকে নোবিপ্রবির উদ্দেশে ছেড়ে যাবে। এর ফলে সেনবাগ উপজেলার শিক্ষার্থীরা নিয়মিত বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করে ক্লাসে অংশগ্রহণের সুযোগ পাবেন।
বাসের ব্যবস্থা হওয়ায় শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশা করা হচ্ছে। এ উদ্যোগের জন্য সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.