
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে ডাক্তার নারায়ণ চন্দ্র আশ্চর্যের একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ফ্রিজ, টেলিভিশন, ওয়ারড্রপ, খাটসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে পরিবারটি।
সোমবার (২ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাহাপুর ঠাকুরবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ডাক্তার নারায়ণ চন্দ্র আচার্য্য জানান, প্রথমে আগুন দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর আবারও আগুনের সূত্রপাত হলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে সেনবাগ ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘরটির আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন সেনবাগ ফায়ার সার্ভিস কি বাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইরফানুল হক চৌধুরী, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) হযরত আলী মিলন, ইয়ারপুর ইউনিয়নের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলার কাবিলপুর ইউপির বিএনপির সেক্রেটারী ও জহিরুল ইসলাম জহির, স্থানীয় ৫ নং ওয়ার্ড মেম্বার আইয়ুব আলী স্বপন, সাবেক মেম্বার কামাল উদ্দিন সহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় নোয়াখালী-২ (সেনবাগ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক ক্ষতিগ্রস্ত পরিবারের বসতঘর এক সপ্তাহের মধ্যে পুনর্নির্মাণ করে দিবেন বলে ঘোষণা উপজেলা নির্বাহী অফিসার । এবং আগামী এক সপ্তাহের মধ্যে ঘর নির্মাণের কাজ শেষ করার আশ্বাস দেন তিনি। তাৎক্ষণিক ভাবে এমপি জয়নুল আবদিন ফারুকের পক্ষ থেকে পরিবারটিকে ৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আইয়ুব আলী স্বপনও ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। এ ছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.