
সঞ্জয় ব্যানার্জী, পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া ও বুড়া গেীরাঙ্গ নদীতে ২২ দিনের নিষেজ্ঞা শেষে আশানুরুপ মাছ না পেয়ে হতাশা আর দুশ্চিতা নিয়ে বাড়ি ফিরছেন জেলেরা। জেলার অন্যতম তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে জেলেদের জালে ধরা পড়েনি কাক্সিক্ষত ইলিশ। ফলে পরিবার ও ঋনের কিস্তি নিয়ে দুশ্চিতায় জেলেরা।
জানা যায়, ২২ দিনের নিষেজ্ঞা শেষে দশমিনা উপজেলার তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে মাছ ধরা শুরু করেছে জেলেরা। জাল ও ট্রালার নিয়ে নদীতে প্রত্যাশিত ইলিশের আশায় জাল ফেলেছে নদীতে। তবে আশানুরুপ মাছ না পাওয়ায় হতাশা আর দুশ্চিতা নিয়ে বাড়ি ফিরছেন তারা। নদীতে আশানুরুপ মাছ না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে দুশ্চিায় উপজেলার কয়েক হাজার ইলিশ মাছ শিকার জেলেরা।
উপজেলার দশমিনা সদর ইউনিয়নের গোলখালী জেলে পল্লীতে গত শুক্রবার (৩০অক্টোবর) বিকালের দিকে গিয়ে দেখা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ দিনের নিষেজ্ঞা শেষে নদীতে জাল ফেলে হতাশা নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, নদীতে কোন মাছ নেই এবং দু-একটা মাছ পাওয়া গেলেও আকাওে খুব ছোট। এছাড়াও ইলিশ ছাড়া অণ্যাণ্য মাছ তো তেমন পাওয়া যায় না।
একাধিক জেলে বলেন, অবরোধে পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে দিন কাটিয়েছি। অবরোধ শেষ হলে একষ্ট কেটে যাবে মনে করছিলাম। কিন্তু মাছ না পেয়ে দুশ্চিতা আরো বেড়েছে। তারা আরও বলেন, সরকার থেকে ২৫ কেজি দিয়েছে কিন্তু পরিবারে লোক বেশি হওয়ায় তাদের খাদ্যের চাহিদা মিটানো অণ্যদিকে ঋনের কিস্তির জন্য কপালে চিন্তার ভাজ রয়ে যাচ্ছে।
জেলেরা াভিযোগ করে বলেন, ২২ দিনের সরকারি নিষেজ্ঞা মানার পরে নদীতে জাল ফেললেও দু-একটা মাছ পাওয়া যায়। আশা করছি অবরোধ গেলে ইলিশ শিকার বারবে এখন পরিবার পরিজন ও ঋনের কিস্তির জন্য বিপাকে আছি।
এবিষয়ে দশমিনা উপসহকারী মৎ¯্র কর্মকর্তা মো. আমিরুল ইসলাম জানান, ২২ দিনের নিষেজ্ঞার সময় তালিকাভুক্ত জেলেদের ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ইলিশ মাছ একটি সামুদ্রিক এবং দ্রুতগামী মাছ। অবরেধ শেষ হলেও ইলিশ মাছ বর্তমানে দক্ষিণাঞ্চালের নদ নদী গুলো থেকে উজানের দিকে যাচ্ছে। তবে কিছুদিন গেলে আশা করি জেলেরা আশানুরুপ মাছ শিকার করতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.