
লিমন হায়দারঃ পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনি থেকে খনি পরিচালনায় নিয়োজিত প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম(জিটিসি) গত অক্টোবর মাসে ১,৫০,০০০ মেট্রিক টনের বেশি পাথর উত্তোলন করে নতুন রেকর্ড গড়েছে।
জিটিসি কর্তৃপক্ষ জানায়, গত মাসে ছুটির দিন ছাড়া দৈনিক গড়ে প্রায় ৬,০০০ মেট্রিক টন পাথর উত্তোলন করা হয়েছে।যা ২০০৭ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর সময়ের দৈনিক ৪-৫ শত মেট্রিক টনের তুলনায় বহুগুণ বেশি।অর্থাৎ বলাই যায় লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি পরিমাণ উত্তোলিত হচ্ছে কঠিন শিলা।
খনিতে বর্তমানে বিভিন্ন আকারের প্রায় ১৫ লক্ষ মেট্রিক টনেরও বেশি পাথর মজুত রয়েছে। রেকর্ড পরিমাণ এই পাথর উত্তোলনের ফলে দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে।
মধ্যপাড়া খনি সংশ্লিষ্টদের মতে,জিটিসি-র ধারাবাহিক উন্নয়ন ও এই উৎপাদন অব্যাহত থাকলে এবং সরকার ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা পেলে মধ্যপাড়া পাথর খনি দেশের অর্থনৈতিক উন্নয়নে একটি বড় মডেল হিসেবে ভূমিকা রাখবে।
খনিটি ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
উদ্বোধন করেন।বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে সরকারের সহযোগিতায় এই সফলতা বলে স্বীকার করলেন জিটিসি কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.