
বগুড়া অফিসঃ
দৈনিক নয়া দিগন্তের বগুড়া অফিস ইনচার্জ, বগুড়া প্রেসক্লাবের একাধিকবার নির্বাচিত সাবেক কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ (৫২) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তানসহ অগনিত গুনগ্রাহী রেখে গেছেন।
বাদ জোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জানাযা শেষে বগুড়ার ঐতিহ্যবাহী ভাই পাগলার মাযার গোরস্থানে তাকে দাফন করা হবে।
সাংবাদিক আবুল কালাম আজাদের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। ভোর থেকেই তার দীর্ঘদিনের সহকর্মীরা মরহুমের বাসায় ছুটে আসেন।প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সহ-সভাপতি রাহাত রিটু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান সহ সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের বাস ভবনে উপস্থিত হয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার আমির আবিদুর রহমান সোহেল ও সেক্রেটারি আ.স.ম আব্দুল মালেক মরহুমের বাসায় উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
আবুল কালাম আজাদ দৈনিক নয়া দিগন্তের পাশাপাশি বার্তা সংস্থা ইউএনবি'র জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাতমাথায় সাংবাদিকতার হাতে খড়ি আবুল কালাম আজাদের। দৈনিক আজ ও আগামীকাল এবং দৈনিক উত্তর কোণ পত্রিকাতেও কাজ করেছেন। তিনি দীর্ঘদিন দৈনিক সংগ্রামের বগুড়া জেলা প্রতিনিধি ছিলেন। এছাড়াও বাংলাদেশ টেলিভিশনের বগুড়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সিনিয়র সদস্য ছিলেন। সাংবাদিক আবুল কালাম আজাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া'র সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ , বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আকন্দ, সাধারণ সম্পাদক মেহেরু সুজন, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, সাধারণ সম্পাদক এই আলিম, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার আমির আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি আ,স,ম আব্দুল মালেক, বগুড়া জেলা শাখার আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার, সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।মোছাব্ব্বর হাসান মুসা সংবাদ প্রতিক্ষণের বগুড়া অফিস প্রধান শোক
সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.