
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাশের হারে শীর্ষে রয়েছে উপজেলা সদরের ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজ। প্রাপ্ত ফলাফল অনুযায়ী অত্র প্রতিষ্ঠান থেকে ১২৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৪ জন শিক্ষার্থী। পাশের হার ৫৭.৩৬। এপ্লাস পেয়েছে ৬জন এবং অকৃতকার্য শিক্ষার্থী ৫৫ জন।
অন্যদিকে ফলাফল চরম বিপর্যয় হয়েছে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির এর। অত্র প্রতিষ্ঠানের ৩ জন পরীক্ষার্থীর একজন ও পাস করেনি বলে জানা গেছে। এদিকে অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পাইকগাছা সরকারি কলেজের ৩০৯ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৮৯, পাশের হার ২৮.৮০, এপ্লাস ২ এবং অকৃতকার্য ২২০। কপিলমুনি কলেজের ৩৪৪ জনের মধ্যে উত্তীর্ণ ১৪২, পাশের হার ৪১.২৮, এপ্লাস ৬ এবং অকৃতকার্য ২০২। হরিঢালী কপিলমুনি মহিলা কলেজের ৬৭ জনের মধ্যে উত্তীর্ণ ২৪, পাশের হার ৩৫.৮২, এ প্লাস ২ এবং অকৃতকার্য ৪৩। রাড়ুলী আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুলের ৪৩৫ জনের মধ্যে উত্তীর্ণ ১২৮, পাশের হার ২৯.৪৩, এ প্লাস ৩ এবং অকৃতকার্য ৩০৭। লক্ষীখোলা কলেজিয়েট স্কুলের ১৪৭ জনের মধ্যে উত্তীর্ণ ৭৯, পাশের হার ৫৩.৭৪, এ প্লাস ৮ এবং অকৃতকার্য ৬৮, গড়ইখালী শহীদ আয়ুব ও মূসা ডিগ্রি কলেজের ২৬৬ জনের মধ্যে উত্তীর্ণ ৩৪, পাসের হার ১২.৭৮ এবং অকৃতকার্য ২৩২। দেলুটির কালিনগর কলেজের ৭৪ জনের মধ্যে উত্তীর্ণ ১৪, পাসের হার ১৮.৯২ এবং অকৃতকার্য ৬০। চাঁদখালী কলেজের ৫৯ জনের মধ্যে উত্তীর্ণ ৮, পাসের হার ১৩.৫৬ এবং অকৃতকার্য ৫১। সোলাদানার সরদার আবু হোসেন কলেজের ৩০ জনের মধ্যে উত্তীর্ণ ১, পাসের হার ৩.৩৩ এবং অকৃতকার্য ২৯। দরগাহপুর এসকেআরএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৫৬৩ জনের মধ্যে উত্তীর্ণ ১১৭, পাসের হার ২০.৭৮, এ প্লাস ১ এবং অকৃতকার্য ৪৪৬ শিক্ষার্থী।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.