
মোঃ আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু’র সভাপতিত্বে ধামইরহাট ও পৌর যুবদলের কমিটি গঠনের লক্ষে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুব দলের সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল বলেন ‘যারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতন, জেল-জুলুম ও হয়রানীর শিকার হয়েছেন কেবল মাত্র তারাই ধামইরহাট উপজেলা ও পৌর যুবদলের নেতৃত্বে থাকবে। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, দলীয় ঐক্য, আগামী দিনের কর্মপরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা করা হয়।
কর্মী সভায় নওগাঁ জেলা যুবদলের দপ্তর সম্পাদক এমরান হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম রওশন উল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, যুবদল নেতা ময়নুল হক লিটন, নাছিম ইকবাল পলাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, পৌর যুবদল আহ্বায়ক মো. আলতাব হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.