কাহালু বগুড়া প্রতিনিধিঃ
শুক্রবার বিকেলে বগুড়ার কাহালুতে কানোড়া জুনিয়র ফুটবল একাডেমির আয়োজনে উৎসবমুখর পরিবেশে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে মুখোমুখি হয় শক্তিশালী পাল্লাপাড়া একাদশ ও বুড়াইল একাদশ। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, কাহালু সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, বিএনপি নেতা খোরশেদ আলম, শাহজাহান আলী, মন্টু তালুকদার, সানোয়ার সরকার ও হেলাল প্রাং।
এছাড়াও উপস্থিত ছিলেন কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক, কাহালু সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. নিলয় প্রাং এবং কাহালু সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাব্বির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।
তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশ, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.