
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)॥ মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে জোৎস্না রাতে উত্তরবঙ্গের বৃহৎ বিরলের ধর্মপুর শালবনে পুঁথিপাঠ ও পাতার বাঁশি আর সচেতনতামূলক বিভিন্ন দিকনির্দেশনায় অনন্য একটি সময় অতিবাহিত করলেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
বিরল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে সচেতনামূলক আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি মোঃ বাবুল হোসেন ও জগতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রিপন মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বোর্ডহাট কলেজ এর সিনিয়র প্রভাষক বিধান দত্ত।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) রাতে মাদকমুক্ত সমাজ গড়তে অতিরিক্ত জেলা প্রশাসকসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চারজন মাদকসেবী মাদকসেবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণা এবং অন্যদেরও মাদক সেবন ও বিক্রয় থেকে সরে আসার আহ্বান জানান।
উপজেলা প্রশাসনের পক্ষ হতে তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণার জন্য ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
জনপ্রিয় শিল্পি গোলাম রব্বানীর পাতা দিয়ে বাঁশির সুর তোলা এবং আদরী রাণীর সঙ্গীত পরিবেশনসহ পুঁথিপাঠ ও অন্যান্য পরিবেশনায় মুগ্ধ হয়ে উঠেন দর্শকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.