
আমতলী ( বরগুনা) প্রতিনিধি। আমতলী উপজেলার আলোচিত মাদক সম্রাজ্ঞী নামে খ্যাত চম্পা বেগম (৪০) কে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। বুধবার সন্ধা ৭ টার দিকে উপজেলার চাওড়া ইউনিয়ন এর ঘটখালী থেকে তাকে গ্রেফতার করা হয়। চম্পার বিরুদ্ধে আমতলী থানায় মাদক এর ৭ টি মামলা রয়েছে বলে জানিয়েছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইয়াকুব হোসাইন। পুলিশ জানায় চম্পা দীর্ঘদিন পর্যন্ত বরগুনা ও পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় মাদক বিক্রি সহ দেহ ব্যবসার সাথে জড়িত ছিল। চম্পা বেগম উপজেলার চাওড়া ইউনিয়ন এর ঘটখালী গ্রামের মৃত আব্দুল হক বিশ্বাসের মেয়ে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.