প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ৫:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ৩:৫৩ পি.এম
বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযান, যুবকের ৬ মাসের কারাদণ্ড

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে শান্ত মিয়া (২১) নামে এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবাত্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত শান্ত মিয়া ওই এলাকার আমজাদ আলীর ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কামালেরবাত্তী এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মাদকসহ শান্ত মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।
এদিকে, মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, নিয়মিত অভিযান ও কঠোর আইনি পদক্ষেপের মাধ্যমে মাদকের বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, “যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বকশীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে নিয়মিত কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.