প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ৫:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ৩:৪২ পি.এম
নেত্রকোনার কলমাকান্দায় ইজিবাইকের নীচে চাপা পড়ে শিশুর মৃত্যু

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ নেত্রকোনার কলমাকান্দায় ইজিবাইকের নিচে চাপা পড়ে সাউদা মনি (৭) নামক এক শিশুর মৃত্যু হয়েছে।
মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৭টার দিকে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ওমরগাঁও নামাপাড়া মাদ্রাসা-সংলগ্ন এলাকায়। নিহত সাউদা মনি ওমরগাঁও গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শিশু সাউদা মনি সকাল ৭ টার দিকে রাস্তার পাশ দিয়ে হাটছিল। এ সময় ব্যাটারি চালিত দুটো ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে একটি ইজিবাইক উল্টে গিয়ে পথচারী সাউদা মনির উপর পড়ে যায়। প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ইজিবাইকটি সড়িয়ে চাপা পড়া শিশুটিকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ সোহেল রানা'র সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.