
ইয়ানূর রহমান : যশোরের ঝিকরগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দূর্বৃত্বদের হামলায় আশিকুজ্জামান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বাবা ও ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার পরে উপজেলার সোনাকুর গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (২৮ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিকুজ্জামানকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
নিহত আশিকুজ্জামান সোনাকুর গ্রামের আছিরউদ্দিনের ছেলে। আহতরা হলেন নিহতের বাবা আছিরউদ্দিন (৭০) ও ভাই আশরাফুজ্জামান (৫০)। তাঁরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মঙ্গলবার গভীর রাতে সোনাকুর গ্রামের নজরুল (৫০), তাঁর ভাই ফজলু রহমান (৪৫) এবং নজরুলের দুই ছেলে মনিরুজ্জামান (৩৫) ও আরিফুজ্জামান (৩১) নিহত আশিকুজ্জামানদের বসতবাড়িতে প্রবেশ করে মারধর করেন।
এ সময় আশিকুজ্জামান, তাঁর বাবা ও ভাই আহত হন। পরে স্বজনেরা তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১টা ২০ মিনিটে আশিকুজ্জামানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এদিকে একই ঘটনায় প্রতিপক্ষের ফজলু রহমানও আহত হয়েছেন। তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত আশিকুজ্জামানের মরদেহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে।#
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.