প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৫:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৩:৫২ পি.এম
মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) মোরেলগঞ্জ পৌর পার্কে পৌর যুবদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিকদার ফরিদুল ইসলাম, মো. শহিদুল হক বাবুল, মো. আসাদুজ্জামান মিলন, আঃ মজিদ জব্বার, অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আল আজাদ, ফারুক হোসেন সামাদ, মো. শহীদুল ইসলাম মিঠু, মো. সাইফুল ইসলাম মুন্সী ও মো. মিজানুর রহমান পলাশসহ স্থানীয় নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠা, গৌরবময় ঐতিহ্য ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তাঁরা সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম গতিশীল রাখা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.