প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৭, ২০২৬, ১১:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৬, ৯:১১ পি.এম
হৃদয়ে পাবনার আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনায় ২৩ অক্টোবর থেকে পাবনা জেলার ১৯৮ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ৯ দিনব্যাপী “পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা” শুরু হয়েছে। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে চলমান এই মেলা চলবে আগামী ৩১ অক্টোবর পযর্ন্ত। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ২ টায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে চিত্রাংকন প্রতিযোগিতা (ক গ্রুপ, শিশু থেকে কেজি, বিষয়বস্তু- ইচ্ছামত; (খ গ্রুপ) ১ম থেকে ২য় শ্রেণী, বিষয়বস্তু- ইচ্ছামত; (গ গ্রুপ) ৩য় থেকে ৫ম শ্রেণী, বিষয়বস্তু- শরৎকাল; (ঘ গ্রুপ) ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী, বিষয়বস্তু- মুক্তিযুদ্ধ) অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতার উদ্বোধন করেন, পাবনা জেলা বিএনপির সদস্য ও পাবনা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোল্ড স্টোন আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক।
প্রতিযোগিতার সার্বিক তত্বাবধান করেন শিশু একাডেমীর আর্ট শিক্ষক সৈয়দা তানিয়া, পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব সচিব সোনিয়া কিচেনের সত্বাধিকারী সৈয়দা সোনিয়া খাতুন, সদস্য মারুফা ইয়াসমিন ইলা।
উক্ত প্রতিযোগিতায় প্রতিযোগিদের অংশগ্রহণের জন্য প্রতিযোগী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং “পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায়” আসার জন্য পাবনাবাসীর প্রতি আমন্ত্রণ জানিয়েছেন হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশ।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.