
আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলীতে পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আমিনুর ইসলাম আকাশ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ।
সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আমিনুর ইসলাম আকাশ আমতলী পৌরসভার দক্ষিণ-পশ্চিম আমতলী এলাকার মো. মোতাহার হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় আকাশকে আটক করে তাঁর কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। #
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.