প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৭, ২০২৬, ৯:২২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৬, ৭:৫২ পি.এম
চরফ্যাশনে কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি। চিত্রাঙ্কন, হাতের লেখা প্রতিযোগিতা ও কেক কাটার মধ্য দিয়ে ভোলার চরফ্যাশনে কালবেলার ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১ টায় চরফ্যাশন প্রেসক্লাবে কালবেলার আয়োজনে এই প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কালবেলার চরফ্যাশন প্রতিনিধি মাইনউদ্দিন জমাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ প্রধান অতিথি ও কালবেলার ভোলা জেলা প্রতিনিধি মো.ওমর ফারুক বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল গোলদার,বাংলাদেশ বাণী পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন।
এসময় প্রেসক্লাব নির্বাহী সদস্য আমির হোসেন, আগামীর সময় প্রতিনিধি এম আবু সিদ্দিক, দৈনিক সংবাদ প্রতিনিধি শহিদুল ইসলাম জামাল ,আমার দেশ প্রতিনিধি লোকমান হোসেন কালের কন্ঠ প্রতিনিধি কামরুল শিকদার এবং সময়ের আলোর চরফ্যাশন সংবাদদাতা মো.ফাহিম সহ অন্যান্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, জুলাই ২৪ এর গন অভ্যুত্থানে কালবেলা পত্রিকাটি বিশেষ ভূমিকা রাখায় বিরোধী ছাত্র- জনতার আন্দোলন আরও বেগবান হয়ে ওঠে। নিউজ সম্প্রচার এ গিয়ে অন্যান্য পত্রিকাসহ কালবেলার পত্রিকার দুইজন সাংবাদিক গুরুতর আহত হন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে কালবেলার প্রতি মানুষের আস্থা সৃষ্টি হয়।
কালবেলা পত্রিকা এদেশের মানুষকে একটি আস্থার জায়গা তৈরি করে দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.