প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৪:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬, ৯:৩৯ পি.এম
ভালুকায় ট্রলির ধাক্কায় অসুস্থ রোগীর চিকিৎসার টাকা চাওয়ায় মিথ্যা চাঁদাবাজির অভিযোগ

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধ ময়মনসিংহের ভালুকায় ইঞ্জিনচালিত ট্রলি আটকে চাঁদা দাবি, চালক ও শ্রমিকদের মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। তবে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্তরা। সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেও অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযোগে বলা হয়, গত রবিবার রাতে উপজেলার রান্দিয়া পুলের ঘাট এলাকায় একটি ইঞ্জিনচালিত লাকড়ি বোঝাই ট্রলি আটকিয়ে কয়েকজনের বিরুদ্ধে মারধর, নগদ টাকা ছিনিয়ে নেওয়া এবং দেড় লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেন মো. আনোয়ার হোসেন আপেল। এ ঘটনায় তিনি খন্দকার সামিল হাসান, মোঃ মাজহারুল ইসলাম রনি, মোঃ আঃ হামিদ ও মোঃ বাদল মিয়ার নাম উল্লেখ্য করে এবং কয়েকজনকে অজ্ঞাত দেখিয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগের বিষয়ে সরেজমিনে অনুসন্ধানে স্থানীয়দের বক্তব্যে উঠে এসেছে ভিন্ন চিত্র। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানায় গত রবিবার রাতে রান্দিয়া পুলের ঘাট এলাকায় আপেলের মালিকানাধীন কাঠ বোঝাই করা ট্রলি বিপরীত মুখী মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে মোটরসাইকেলের অনেকটা অংশ ভেঙ্গে যায় এবং মোটরসাইকেল আরোহী মাজাহারুল ইসলাম রনি ও সেলিম মিয়া গুরতর আহত হয়। এসময় রনির সাথে থাকা এক লাখ টাকা মূল্যের স্মার্টফোনটি পানিতে পড়ে হারিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ট্রলিটি আটক করে সেলিমের শারীরিক অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাকে উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সংশ্লিষ্টদের দাবি, সেলিম একজন দিন মজুর এবং তার পরিবারে সে একমাত্র উপার্জন কারি ব্যক্তি। চিকিৎসাকালীন সময় তার শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকলে তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। বিষয়টি বিবেচনায় রেখে সেলিমের চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা সহায়তা প্রদানের আবেদন জানান স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। তবে ঘটনাটি ভিন্ন দিকে প্রভাবিত করতে দেড় লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ ঠুকে দেন আপেল, এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।
অপরদিকে আনোয়ার হোসেন আপেল জানায়, মোটরসাইকেল মেরামত, হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও চিকিৎসার জন্য দেড় লাখ টাকা চাঁদা দাবী করেছে অভিযুক্তরা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.