
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)। বিরলের রাণীপুকুর ইউনিয়নের হালজায় ঝিনাইকুড়ি গ্রামের কড়া পাঠশালায় প্রশিক্ষন শেষে শুকর, সবজি বীজ, ভার্মিং কম্পোস্ট, সবজি চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) দুপুরে ভাবনা সামাজিক মানবিক বিকাশের আয়োজনে ঢাকা ও উইমেন্স চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রির সহযোগিতায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভাবনার নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম ও প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১০ টি পরিবারকে ১০ টি শুকর লালন পালন ও সকল প্রশিক্ষণার্থীর মাঝে বিভিন্ন ধরণের সবজি বীজ ও উন্নতমানের চারা এবং ভার্মিং কম্পোস্টসহ সার বিতরণ করা হয়। ভাবনার প্রকল্প সমন্বয়কারী নাজমিন বেগম ও প্রোগ্রাম অফিসার আসমা আকতার অনুষ্ঠানে পরিচালনা করেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.