প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৭, ২০২৬, ১১:১০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬, ৯:২১ পি.এম
শার্শা প্রেসক্লাবের সভাপতি আহমেদ আলী শাহীনের রোগমুক্তি কামনায় দোয়া

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও এটিএন বাংলার বেনাপোল প্রতিনিধি আহমেদ আলী শাহীনের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে শার্শা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। দোয়া পরিচালনা করেন শার্শা উপজেলা মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতিন,বেনাপোল আমাদের প্রেসক্লাবের সভাপতি জি এম আশরাফ হোসেন, বেনাপোল বন্দর প্রেসক্লাবের সভাপতি কাজিম উদ্দিন,উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হিরন আহম্মেদ, উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পদক আশরাফুল ইসলাম,বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান,নাজমুল ইসলাম,সেলিম আহম্মেদ, হুমায়ুন কবির মিরাজ,ইকমুল ইসলাম,আরিফুল ইসলাম সেন্টু,আল আমিন,হানজালা,তরিকুল ইসলাম (নাভারণ) ও তরিকুল ইসলাম সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।
দোয়া মাহফিলে আহমেদ আলী শাহীনের দ্রুত সুস্থতা,পূর্ণাঙ্গ রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকেরা তার সুস্থতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.