
জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চন্দ্র বানু (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় মাকে বাঁচাতে গিয়ে তাঁর মেয়ে রহিমা বেগম ওরফে ডলি (২৬) গুরুতর আহত হয়েছেন। নিহত নারী মতইন দক্ষিনপাড়া চিনা বাড়ির আবদুল খালেকের স্ত্রী।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রামে সুফিয়া আক্তার মনি মেম্বারের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গিয়ে সেচপাম্পের বৈদ্যুতিক তারে পা পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন চন্দ্র বানু। এ সময় মাকে বাঁচাতে গিয়ে তাঁর মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা মা মেয়ে দুজনকে উদ্বার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চন্দ্র বানুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ডলিকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) ওসির দায়িত্বে থাকা হযরত আলী মিলন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.