প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৬, ৩:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬, ৭:২২ পি.এম
চৌদ্দগ্রামে মাদক, চুরি ও ডাকাতির বিরুদ্ধে আলোচনা সভা

চৌদ্দগ্রাম(কুমিল্লা)প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের হিলাল নগর গ্রামবাসীর উদ্যোগে মাদক, চুরি ও ডাকাতির বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪অক্টোবর) হিলাল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আলী নোয়াবের সভাপতিত্বে বক্তব্যে রাখেন চৌদ্দগ্রাম থানার এসআই নুর নবী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জামাল উদ্দিন, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল গফুর, প্রফেসর আবদুল মন্নান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ওমর ফারুক মজুমদার, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আলম, এডভোকেট সোহাগ হোসেন মজুমদার, প্রফেসর শাহজাহান, গুণবতী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাওলানা আবদুল জলিল, বিশিষ্ট সমাজ সেবক নুর হোসেন, গ্রাম সর্দার আবদুর রউফ মজুমদার, ফয়েজুল্লাহ, ইউনুস, সৈয়দুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক আবুল কাসেম, কোরআন তেলোয়াত করেন মাওলানা আবুল কাসেম প্রমুখ।
বক্তারা বলেন, মাদকের থাবায় যুব সমাজ ধ্বংসের পথে, এখনি যদি মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে না পারেন তাহলে এই সমাজ ধ্বংস হয়ে যাবে। হিলাল নগড়ের ৭টি সমাজের যুবকদের মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠান শেষে মাদক প্রতিরোধে হিলাল নগরের ৭টি সমাজ থেকে ২১ সদস্য বিশিষ্ট মাদক, চুরি ও ডাকাতির বিরুদ্ধে কমিটির ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.