
যশোরের মণিরামপুরে ভোঁজগাতী ইউনিয়ন ছাত্রলীগের নেতা সোহানুর রহমান সোহানকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৩ নম্বর ভোঁজগাতী ইউনিয়নের হুরগাতি গ্রামের একটি চায়ের দোকান থেকে তাঁকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে হুরগাতি গ্রামের একটি চায়ের দোকানে অবস্থানকালে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরে তাঁকে মণিরামপুর থানায় নেওয়া হয়।
স্থানীয় সূত্রের দাবি, রাজনৈতিক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার কারণে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। তবে সোহানকে সুনির্দিষ্ট কোন অভিযোগে আটক করা হয়েছে তা জানা যায়নি।
মণিরামপুর থানা পুলিশ জানিয়েছে, আটক সোহানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।#
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.