
সঞ্জয় ব্যানার্জী, পটুয়াখালী প্রতিনিধি।। এক সময় পারিবারিক চাহিদা পূরণে বসতবাড়ির আঙ্গিনায় লাউয়ের চারা লাগানো হতো। লাউ গাছের লতাপাতা ছোট মাচায, গাছের ডালে,অথবা বসত ঘরের চালে উঠিয়ে দেওয়া হতো। এখন লাউয়ের চাহিদা, উৎপাদন খরচ কম ও সময় কম লাগার কারনে বানিজ্যিকভাবে লাউয়ের চাষ শুরু হযেছে।
পটুয়াখালীর দশমিনা উপজেলার বড় গোপালদী গ্রামে কৃষি জমিতে মাচা পদ্ধতিতে মার্সাল সুপার জাতের লাউ ও টিয়া সুপার এবং পার্লি প্লাস জাতের করলা চাষ করে সাফল্য অর্জন করেছেন মো. পাবেল হোসেন্। লাউ ও করলা চাষে রাসায়নিক সার ও শ্রমিক খরচ অনেক কম ব্যয় হয়। বাজারে রয়েছে এর ব্যাপক চাহিদা। মাটি থেকে ম্্ার ৫ ফুট উঁচু করে বাঁশের খুঁটি দিয়ে তৈরি করা হয় মাচা। এটি তার বা সুতালি দিয়ে শক্ত করে বাঁধা হয়। একবার মাচা তৈরি করলে সেখানে তিন থেকে চার বার লাউ ও করলা সহ অন্যান্য সবজি চাষ করা সম্ভব।বিশেষ কওে এই উপজেলার তরুন কৃষি উদ্দোক্তা মাচা পদ্ধতিতে লাউ ও করলা চাষে ঝুঁকছেন বেশি।
উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের তুর কৃষি দ্দোক্তা মো. পাবেল হোসেন ৩৩ শতাংশ জমিতে বানিজ্যিকভাবে লাউ ও করলা চাষ করেছেন। আবহাওযা অনুকূলে থাকায় এবছর লাউ ও করলা চাষে সফলতা পেয়েছেন।
সরেজমিনে তার লাউ ও করলা ক্ষেতে গিয়ে দেখা গেছে মাচায় ঝুলছে লাউ ও করল্ া। করলা ও লাউ ককসেট ভর্তি করে বাজার জাত করা হচ্ছে। প্রতি ককসেটে ১৪-১৬টি লাউ ও প্রায় ৮-৯কেজি করলা ভর্তি করা হচ্ছে। বর্তমানে প্রতিদিন ৩-৪টি ককসেট ভর্তি করে বাজারজাত করছেন।
তরুন কৃষি উদ্দোক্তা মো. পাবেল হোসেন জানান, ৩৩ শতাংশ জমিতে মাচায় লাউ, করলা ও শষা চাষ কনা হয়েছে। আর ফল আশা পর্যন্ত প্রায় ১৪ হাজার টাকার মতো খরচ হয়েছে। এখন পর্যন্ত আমি লাউ, করলা ও শষা প্রায় ৭০ হাজার টাকা বিক্রি করেছি। আশা করি আরো ৪০ থেকে ৪৫ হাজার টাকার বিক্রি করতে পারবো।
এবিষয়ে উপ-সহকারী কৃসি অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, এসএসিপিরেইনস প্রকল্পের মাধ্যমে ভার্মিকম্পোষ্ট সার ব্যবহার ও হলুদ ফাঁদ ব্যবহারে মার্শাল সুপার জাতের লাউ এবং টিয়া সুপার ও পার্লি প্লাস জাতের করলা চাষ করেন পাবেল। তার লাউ ও করলা এবং শষার ব্যাপক ফলন হয়েছে।
এবিষয়ে দশমিনা উজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মো. জাফর আহমেদ বলেন, এ উপজেলার অনেক স্থানেই বানিজ্যিকভাবে মাচা পদ্ধতিতে লাউ ও করলা এবং শষার চাষ শুরু হয়েছে। বিশেষ কওে তরুন কৃষি উদ্দোক্তারা এই চাষে ঝুঁকছেন বেশি। কৃষকদের মাঝে বিনামূল্যে লাউয়ের বীজ ও করলার বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। লাউয়ের নতুন জাত, লাউ গাছের পরিচর্যা ও মাচা তৈরির পদ্ধতির বিষয়ে কৃষকদেও নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। #
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.